DC vs PBKS: জোসের মতো শতরান করতে না পেরে মেয়েদের থেকে কথা শুনতে হচ্ছে ওয়ার্নারকে


২৬ বলে হাফ সেঞ্চুরি করেন ওয়ার্নার।


DC vs PBKS: জোসের মতো শতরান করতে না পেরে মেয়েদের থেকে কথা শুনতে হচ্ছে ওয়ার্নারকে



প্রথমে ব্যাট করে ১১৫ রান করে পঞ্জাব কিংস। রান তাড়া করতে নেমে দাপটের সঙ্গে ৫৭ বল বাকি থাকতে ৯ উইকেটে জয় ছিনিয়ে নেয় ঋষভ পন্তের টিম। বোলারদের দাপটের পর পৃথ্বী শ' এবং ডেভিড ওয়ার্নার ঝড়েই গুড়িয়ে যায় পঞ্জাব।


আইপিএলে ধারাবাহিক ভাবে রান পাচ্ছেন ডেভিড ওয়ার্নার। হয়তো বিশাল বড় স্কোর হাঁকাননি। অথবা সেঞ্চুরিও করেননি। তবে তিনি ৪ ম্যাচের ৪ ইনিংস খেলেছেন। তার মধ্যে তিনটিতেই হাফ সেঞ্চুরি করেছেন। কিন্তু এতে খুশি নয় ওয়ার্নারের মেয়েরা। প্রসঙ্গত, অজি তারকার তিন মেয়ে রয়েছে। ছোট্ট ছোট্ট মেয়েদের দাবি, তাদের বাবা যেন জোস বাটলারের মতো সেঞ্চুরি করেন। সঙ্গে বাবাকে লম্বা লম্বা ছক্কা হাঁকাতে দেখতে চায় তারা।


বুধবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ওয়ার্নার ৩০ বলে অপরাজিত ৬০ রান করেন। ১টি ছয় এবং ১০টি চার মারেন তিনি। দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন। তাতেও উচ্ছ্বসিত হতে পারেনি তাঁর মেয়েরা। ম্যাচের পর ওয়ার্নার তাই বলছিলেন, ‘বাচ্চারা শুধু জানতে চায় কেন আমি জোসের (বাটলার) মতো সেঞ্চুরি করতে পারি না? যে আবার ছক্কাও মারছে।’



তবে পঞ্জাবের বিরুদ্ধে ৫৭ বল বাকি থাকতে ৯ উইকেটে দল জেতায় রীতিমতো উচ্ছ্বসিত ওয়ার্নার। তবে তিনি বলে দিয়েছেন, দলের বোলাররাই এ দিন তাঁদের কাজটা সহজ করে দেন। তিনি বলেছেন, ‘বোলাররা আমাদের কাজটা সহজ করে দিয়েছে। পাওয়ার প্লে-তে ৩ উইকেট ফেলে দিয়ে দারুণ কাজ করেছে। বোলারদের কৃতিত্ব দিতে হবে।’


এর সঙ্গেই তিনি নিজের খেলা প্রসঙ্গে যোগ করেছেন, ‘শ'র সঙ্গে খেলতে পেরে খুব খুশি। ফর্ম অস্থায়ী এবং ক্লাস স্থায়ী, আমি শুধু ইতিবাচক হওয়ার চেষ্টা করছি।’


Tags


ipl cricket dc pbks iplcricketdcpbksdavid warnerjos buttlerprithvi shawbengali sports news


Post a Comment

নবীনতর পূর্বতন